সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বলিউডে আর কাজই করব না: নয়নতারা

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বব্যাপী রমরমিয়ে চলছে শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি সুপারস্টার নয়নতারার। কিন্তু গুঞ্জন উঠেছে বিশ্বব্যাপী তা-ব চালানো ‘জাওয়ান’-এ নিজের চরিত্র নিয়ে সন্তুষ্ট না নয়ন। ক্ষুব্ধ হয়েছেন শাহরুখ ও নির্মাতা অ্যাটলির ওপর। এবার মুখ খুললেন অভিনেত্রী।
পরিষ্কার বলে দিয়েছেন, “এমন খারাপ অভিজ্ঞতার পর বলিউডে আর কোনওদিন কাজই করব না।” এবার শোনা যাচ্ছে, ছবিটির পরিচালক অ্যাটলির বিরুদ্ধে মানহানির মামলা করছেন নয়নতারা!
‘জাওয়ান’ নিয়ে যখন মাতামাতির অন্ত নেই, তখন ছবি থেকে তার স্ক্রিন প্রেজেন্স বেশ খানিকটা ছেঁটে ফেলায় পরিচালক অ্যাটলির ওপর নয়নতারার বেজায় চটার খবর রটেছে। এই ছবিতে নর্মদা রাই নামে এক স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার প্রথমার্ধে তুখোড় অ্যাকশন সিকোয়েন্স আর সংলাপের মাধ্যমে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী। তা সত্ত্বেও ‘জওয়ান’-এর দ্বিতীয়ার্ধ অনেকটাই ‘দীপিকাময়’। একারণেই এত ক্ষোভ এই দক্ষিণি সুন্দরীর।
‘জাওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখ-নয়নতারা-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com