বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও বিয়ে করবেন স্বাগতা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা জিনাত সানু স্বাগতা। সবাই তাকে স্বাগতা নামে চেনেন। অভিনয়, উপস্থাপনার পাশাপাশি গানও করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরেবেন। এবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতা। গণমাধ্যমকে স্বাগতা জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে আবারও বিয়ে করবেন তিনি। যদিও হবু বরের সম্পর্কে কিছু জানাননি এ তারকা। তবে শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, তার সঙ্গে একাধিক গানে অংশ নেওয়া হাসান আজাদকেই বিয়ে করবেন তিনি। জিনাত সানু স্বাগতা সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেল জীবনই উপভোগ করছেন স্বাগতা। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ শিল্পী।
এদিকে গত জুন মাসে মুক্তি পেয়েছে স্বাগতার নতুন গান ‘সে সামথিং’। গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com