শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্ত্রীর চোখে স্বামী হিসেবে সেরা যেসব পুরুষ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিবাহিত জীবন সুখের করতে স্বামী-স্ত্রীর দুজনেরই যথেষ্ট অবদান রাখতে হয়। তবে কথায় আছে, স্বামী ভালো হলে স্ত্রীর জীবন হয় সুখের। ভালো স্বামী বা পারফেক্ট হাজবেন্ড বলতে কী বোঝায়? আসলে এমন কিছু গুণ আছে যা একজন পুরুষকে সেরা স্বামী বা পারফেক্ট হাজবেন্ডের মর্যাদা দেয়। তেমনই ৫ গুণ সম্পর্কে জেনে নিন, যা পুরুষের মধ্যে থাকলে তারা স্বামী হিসেবে খুবই ভালো হন। এ ধরনের গুণ যাদের মধ্যে থাকে সেসব পুরুষকে নারীরা চোখে হারান ও বিয়ের জন্য এমন গুণের পুরুষকেই বেছে নেন নারীরা।
১. পুরুষরা প্রায়ই তাদের অনুভূতি, ইচ্ছা ও চাহিদা সহজে প্রকাশ করতে অক্ষম হয়। এমন পরিস্থিতিতে হয় সে নিজেই হতাশ হয়ে পড়ে, নয় তো তার সঙ্গীর উপর রেগে যায়।

তবে পুরুষরা পরিণত যোগাযোগকারী, তারা এ ধরনের ভুল করে না। এদেরকেই তাদেরকে ‘হাজবেন্ড ম্যাটেরিয়াল’ বলা হয়।
২. যে পুরুষ তার স্ত্রী বা প্রেমিকার আত্মসম্মান বজায় রাখে ও কোনো অবস্থাতেই আঘাত পেতে দেয় না, তিনি জীবনসঙ্গী হিসেবে সেরা পুরুষ।
৩. সমাজে এখনো সংসারের কর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বামীকেই বিবেচনা করা হয়। তবে ভালো মনের পুরুষরা কখনো স্বামী বা স্ত্রীর গ্রহণযোগ্যতাকে আলাদা করে দেখেন না।
৪. সম্পর্কের ক্ষেত্রে সততা খুবই গুরুত্বপূর্ণ। তাই একজন পুরুষ যদি তার সঙ্গীর প্রতি সৎ থাকেন, তাহলে জীবনসঙ্গী হওয়ার জন্য তিনিই উপযুক্ত পছন্দ।
৫. ‘আপনিও পারেন’ কথাটি বলার জন্য হলেও একজনের প্রয়োজন হয়। আর সে যদি হন আপনার প্রেমিক পুরুষ তাহলে তো আপনি ভাগ্যবতী। যে পুরুষ আপনার প্রতিটি কাজকে সম্মান করে ও আপনাকে আরও অনুপ্রাণিত করে তিনিই জীবনসঙ্গী হিসেবে কিন্তু সেরা হওয়ার যোগ্য। আর এ ধরনের পুরুষ স্বামী হিসেবেও সেরা হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com