বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামের চিরিংগা হাইওয়ে পুলিশের হাতে ইয়াবাসহ মাইক্রোবাস আটক

দেলোয়ার হোসেন রশিদী, (চট্টগ্রাম):
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

২৪ সেপ্টেম্বর দুপুরে ইয়াবাসহ মাইক্রোবাস সহ এক ইয়াবা পাচারকারীকে আটক করে কক্সবাজার চিরিংগা হাইওয়ে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ, এসআই খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চকরিয়া থানার বড়ইতলী ইউনিয়ন বানিয়ারছড়ার চিরিংগা হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী একটি হাইয়েস মাইক্রোবাস (চট্ট-মেট্রো-চ-১১-৪০৯০) এবং এর চালক মো. ইকবাল (৩০) কে আটক করা হয়। অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২টি পোটলায় নীল রঙের ২০ টি এয়ারটাইট প্যাকেটের মধ্যে ১৯ টি প্যাকেটে ৩৮০০ (তিন হাজার আট শত) পিস এবং ০১ টি প্যাকেটে ১১২ (একশত বার) পিস সহ সর্বমোট ৩৯১২ (তিন হাজার নয়শত বার) পিস ইয়াবা, যাহার ওজন আনুমানিক ৩৭৭ গ্রাম (যার মূল্য অনুমান ১১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি ও হাইয়েস মাইক্রোবাসের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com