বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের হাতে ডাকাত দলের ৫ সদস্য আটক

রুবেল মিয়া,(মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যবর্তী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই তরিকুল ইসলাম ও এস,আই সুজন শ্যাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমের গাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার পুত্র ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার পুত্র আল আমিন (২৯), মো: লায়েক মিয়ার পুত্র মাহবুব মিয়া(৩২) ও মতি মিয়ার পুত্র তাবিদুল ইসলাম (২৮)। এস,আই তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
জব্দ ডাকাতির সরঞ্জামের মধ্যে রয়েছে রামদা, সিধ কাঁটার সাবল, ছুরি, তালা ভাঙ্গার লোহার বাকা রড, সাদা রংয়ের কট সুতার রশি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আরও তথ্যের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে ডাকাতদের রিমান্ড আবেদন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com