শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বপ্নভঙ্গ হল গ্রামবাসীর,৭ লাখ টাকায় তৈরি কাঠের সেতুটি ভেসে গেল বন্যায়

সোহাগ ইসলাম নীলফামারী:
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্বদিক দিয়ে বয়ে গেছে চাড়াল কাঠা নদী। জেলা থেকে সদর উপজেলার রামনগর, জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ও খুটামারা ইউনিয়নে পাড় সৃষ্টি করেছে এ নদী। এক সময় দুইপাড়ের মানুষের একমাত্র যোগাযোগের বাহন ছিল। নৌকা। ঘুঘুমারী নাও ঘাটে নদীটির ওপরে সেতু নির্মাণ করা হবে- স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার এমন আশ্বাস দিলেও সেতুর কাজ আর শুরু হয়নি। অবশেষে আশ্বাসের ওপর ভরসা না করে ২৯০ ফিট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করেছিলেন স্থানীয়রা। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল গ্রামবাসির, সেতুটি নির্মাণের কয়েক দিনের মধ্যে, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বন্যায় ভেসেগেছে সেতুটি। সেতু নির্মাণ কমিটির সভাপতি মমিনুর রশিদ বলেন কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে ২৪ সেপ্টেম্বর সকাল বেলা নদীতে প্রবল স্রোত নেমে আসে, স্রোতের প্রবল ধাক্কায় আমাদের সেতুটি ভেঙে যায়। স্থানীয় আমিজুল ইসলাম আমিজ জানায়, অনেক কষ্ট করে সেতুটি নির্মাণ করা হয়েছিলো আর এরকম সেতু আমরা গ্রামবাসীরা তৈরি করতে পারব কিনা সন্দেহ। স্থানীয় সামাজিক সংগঠন “ঘুঘুমারী সোসাল ওয়েলফেয়ার” এ সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এলাকাবাসীর চাঁদার ৭ লাখ টাকা দিয়ে রড সিমেন্টের পিলার ও কাঠ দিয়ে বানানো হয়েছিলো দৃষ্টিনন্দন সেতুটি। শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদুল ইসলাম বলেন,হঠাৎ এই প্রবল বৃষ্টিতে বন্যায় নদীর পানি বেড়েছে আমি খবর পেয়েছি সেতুটির এক অংশ স্রোতে ভেসে গেছে আসলে এটি খুবই দুঃখজনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com