রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঁশখালী (চাঁদপুর) শাখার মাধ্যমে হাজিগাঁও গ্রাম, চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন এবং সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আসহাব উদ্দিন এবং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপ-শাখা ইনচার্জবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com