শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাজীপুর অফিস
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় গাজীপুর মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। গাজীপুর মহানগর মহিলা দলের সভানেত্রী শিরিন চাকলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম। প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় আরো বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিচ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল সালাম, বিএনপি নেতা আক্তার হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com