শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে থানা প্রাঙ্গণে হাইওয়ে (ওসি) কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, কাউন্সিলর মো. হাবিবুল্লাহ, গাজীপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মাদবর, গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি মাওনা শাখার পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ, শ্রীপুর আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি জোবায়ের আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, পৌর আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল মাহমুদ আসিফ প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন ওসি কংকন কুমার বিশ্বাস ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com