মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাগেরহাটে সাংবাদিককে মারধরের ঘটনার প্রতিবাদে স্মারক লিপি

বাগেরহাট অফিস
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বাগেরহাটে এক সাংবাদিককে মারধরের অভিযোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারক লিপি প্রদান করেছেন বাগেরহাটে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। রবিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকরা উপস্থিত হয়ে এ স্মারক লিপি প্রদান করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও আজকালের খবরের বাগেরহাট জেলা প্রতিনিধি আলামিন খান সুমনের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর শুনে বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আলামিন খান সুমনকে হত্যার হুমকি দে। উল্লেখ্য গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আলামিন খান সুমন তার নিজের বাড়ির গাছ কাটার খবর পেয়ে সেখানে যায়। গাছ কাটার কারন জানতে চাইলেই বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক ক্ষিপ্ত হয় সুমনকে গালিগালাজ ও মারপিট করে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেন ও সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় ও গালিগালাজ করে। পরে চিকিৎসার জন্য সাংবাদিক আল আমিন খান সুমনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আল আমিন খান সুমন বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com