০৫ অক্টোবর বৃহস্পতিবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলায় কার্যরত বেসরকারী সমাজিক সংগঠন গুলোর মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ কর্তৃক ২০২২-২৩ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম। শহর সমাজসেবা কর্মকর্তা এস.এম নাজমুছ সাকিবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও স্বদেশ এর নির্বাহী পরিচালক কল্লোল সরকার, ফরিদা আক্তার বানু লুসি, শেখ আজমল হোসেন, শেখ আসাদ প্রমুখ। সভায় ৫৩ টি সংগঠনের মাঝে ১১ লক্ষ ১২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।