শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফসে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন নরওয়ের লেখক জন ফসে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৫টার দিকে বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল কমিটি। নরওয়েজিয়ান এ লেখক তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য এ সম্মাজনক পুরস্কার পান। এ বিষয়ে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, তার লেখা নাটক ও গদ্য অকথ্যকেও কণ্ঠ দেয়।
গত সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।
গত বুধবার ঘোষণা করা হয় রসায়নে নোবেলজয়ীদের নাম। রসায়নে নোবেল বিজয়ী তিনজন হলেন, মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
এর আগে মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল’হুইলিয়ার (সুইডেন)।
সোমবার ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।
এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রোনা করা হয়েছে। একই ক্যাটাগরিতে একাধিক নোবেলজয়ী থাকলে অর্থমূল্য অর্থাৎ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনাকে ভাগ করে দেয়া হবে।
পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সবসময় গোপন রাখে নোবেল কমিটি। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।
আজ শুক্রবার জানা যাবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এই বছরের নোবেল পুরস্কার।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৯ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com