রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বউ সাজতে পার্লারে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে অসংখ্যবার নববধূ রূপে সেজেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে এমন রূপে ধরা দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় ফের বধূবেশে ফ্রেমবন্দি হলেন এই অভিনেত্রী। গত সোমবার (২ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে আলিফ’স মেকআপ স্টুডিওতে বউ সেজেছেন এই নায়িকা। পার্লারটির ফটোশুটে অংশ নিতেই অপু বধূ সাজেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার আলিফ। গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন অপু বিশ্বাস। এ বিষয়ে গৌতম সাহা বলেন, ‘এ পর্যন্ত অপুর অনেকগুলো ফটোশুট করেছি।ব্রাইডাল লুকে ওকে বেশি ভালো লাগে। অপুকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। আমার চয়েজ ও সহজেই বুঝে যায়। ভালো হয়েছে আলিফ’স মেকআপ স্টুডিওর ফটোশুটটি।
অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘লাল শাড়ি’ গত ঈদে মুক্তি পায়। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যায় গৌতম সাহাকে।অপুর পরবর্তী সিনেমা ‘ছায়া বৃক্ষ’। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। চলতি বছরে মুক্তির পরিকল্পনা করছেন বলে জানান এর নির্মাতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com