শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিন্দি প্রশ্নের ইংরেজিতে উত্তর পাকিস্তানি অধিনায়কের

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে ভারতের আহমদাবাদে। সেখানে সব অধিনায়কের সাথে ইংরাজিতে কথা বললেও পাকিস্তানের বাবর আজমকে হিন্দিতে প্রশ্ন করেন স ালক রবি শাস্ত্রী। বাবর ইংরাজিতে খুব একটা স্বচ্ছন্দ নন। সেই কারণেই তাকে হিন্দিতে প্রশ্ন করেন শাস্ত্রী। কিন্তু উত্তর দিতে গিয়ে বাবর নিজেই ইংরাজিতে কথা বলতে শুরু করেন। গত বুধবার শাস্ত্রী হিন্দিতে পাকিস্তানের অধিনায়ককে জিজ্ঞেস করেছিলেন যে ভারতে এসে কেমন লাগছে? উত্তরে দিতে গিয়ে প্রথমে হিন্দিতেই শুরু করেছিলেন বাবর। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরাজিতে কথা বলতে শুরু করেন তিনি। বাবর বলেন, ‘খুব ভালো লাগছে এখানে এসে। এমন ভাবে আমাদের স্বাগত জানানো হবে সত্যিই ভাবিনি। যেভাবে মানুষ আমাদের দলের জন্য গলা ফাটিয়েছে, তা আমরা খুবই উপভোগ করেছি। ভারতে নয়, মনে হচ্ছে যেন নিজেদের বাড়িতে আছি। খুব উপভোগ করছি। আশা করছি পুরো প্রতিযোগিতাতেই এটা থাকবে।’
বাবরকে হায়দরাবাদের বিরিয়ানির কথাও জিজ্ঞেস করেন শাস্ত্রী। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘১০০ বার এই প্রশ্নের উত্তর দিয়েছি। খুব ভালো বিরিয়ানি। হায়দরাবাদের বিরিয়ানির সুখ্যাতি শুনেছিলাম। খেয়ে খুব ভালো লাগল।’ শাদাব খান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাবরের বদলে শাদাব পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন। সেই ম্যাচে হেরেছে পাকিস্তান। ম্যাচ শেষে শাদাব বলেন, ‘আমরা রোজ হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি। ভুঁড়ি হয়ে গেছে সবার। গতি কমে গিয়েছে। সেই কারণেই হয়তো হারছি।’ অবশ্য পুরোটাই হাসির ছলে বলেছিলেন শাদাব। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com