শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে ৩ সাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

নারী ঘটিত” সংবাদ প্রকাশের জের ধরে নিউ লাইফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী আবু জাহিদ নিউ এর তথাকথিত এ্যাসিসটেন্ট কাম পিএস ফাতেমা বেগম কর্তৃক ৩ সাংবাদিক ও ৭ ছাত্রলীগ নেতাকর্মীসহ ১০ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়েরের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বেলা ১১টায় পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনজুর কাদির মুকুল, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান মাষ্টার, ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম রতন আশরাফুল ইসলাম, মাসুদার রহমান মাসুদ, মোমেনুর রশিদ সাগর, শাহরিয়ার কবির আকন্দ, মোশফেকুর রহমান মিল্টন, স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর সভাপতি মাসুদ রানা, নাইম ও আকাশ কবির প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ছাড়াও শতশত মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১২সেপ্টেম্বর রাতে নিউ লাইফ ফাউন্ডেশন এর পরিচালক আবু জাহিদ নিউকে তার অস্থায়ী কার্যালয় থেকে নারীসহ হাতে নাতে আটক করে উৎসুক জনতা। পরে পুলিশ তালাবদ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ওই নারী বাদী হয়ে সাইবার ট্রাইবুনাল আদালতে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআই গাইবান্ধা এর উপর ন্যাস্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com