শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৌরীপুরে অনুষ্ঠিত হলো জীবন্ত মায়ের পূজা

ঝিন্টু দেবনাথ (গৌরীপুর) ময়মনসিংহ
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সনাতন ধর্মাম্বলিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজা মন্দির কমিটি আয়োজন করেছে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের যার নাম জীবন্ত মায়ের পূজা। শুধু প্রতিমা তে নয় প্রতিমা মা তেই মা দুর্গা এই স্লোগান কে প্রতিপাদ্য করে (২৩ অক্টোবর) সোমবার মহানবমী উপলক্ষে সকাল ১০টায় দুর্গাবাড়ি মন্দির আঙ্গিনায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। মন্দিরের পূজা অর্চনার পর পর-ই প্রত্যেক সন্তান নিজের জন্মদাত্রী মাকে পুজোর মাধ্যমে এক ভিন্ন মাত্রা যোগ করে। প্রথমেই নির্ধারিত আসনে প্রত্যেক সন্তানরা তাদের মাকে বসান, তারপর সন্তানেরা নিচে বসে মায়ের পা ধোঁয়া ও পা মোছার পর মাতৃ প্রণাম মন্ত্রের মাধ্যমে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পন করেন। পরে হরিনাম সংকীর্তন করে মাতৃ পরিক্রমা শেষে মাকে উত্তরীয় পরিধানের মাধ্যমে সম্মাননা প্রদান করেন। জীবন্ত মায়ের পূজায় শতবর্ষী মা সহ বিভিন্ন বয়সী মা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এই ব্যতিক্রম অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুপক রঞ্জন উকিল জানান, আমরা প্রত্যেকেই আমাদের মাকে খুব ভালোবাসি কিন্তু মায়ের প্রাপ্য সম্মান ও প্রকৃত অর্থেই মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ এই উপলব্ধি টুকু সকলের মাঝে ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন। আগামী প্রজন্ম যেন এ থেকে শিক্ষা নেয় এটাই আমাদের কামনা। পরিশেষে মা ও সন্তানরা আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় মন্দিরে থাকা সকল ভক্তদের মাঝে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com