শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটিকছড়িতে অবৈধ ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ফটিকছড়ির ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নে লাইসেন্সবীহিন এক ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ শে অক্টোবর) সকাল ১১টায় হারুয়ালছড়ি কোম্পানি টিলাস্থ এলাকায় অবস্থিত এফ.বি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। এসময় অভিযানে ভুজপুর থানা পুলিশ সহায়তা করেন। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ইট ভাটা পরিচালনা ও সরকারি রাস্তার মাটি কেটে স্থায়ী ক্ষতি সাধনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে এফ.বি ইটভাটার পক্ষে ম্যানেজার মোঃ রফিকুল আলমকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com