শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় এলো পাসকি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

প্রতি মিনিটে কয়েকশ কোটি বার্তা আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হয়তো ব্যবহার করছেন ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে। যেভাবেই ব্যবহার করুন না কেন ভয়েস মেসেজ, মেসেজ রিঅ্যাকশনসহ বিভিন্ন ইমোেিজর ব্যবহার করেছে আরও জনপ্রিয়।
তাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহাকারীদের নিরাপত্তার জন্য কিছুদিন পর পরই নতুন ফিচার যুক্ত করছে। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাসকি। অর্থাৎ এখন থেকে নাম কিংবা সংখ্যায় হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দিতে হবে না। পাসকিগুলো ব্যবহাকারীদের জন্য প্রক্রিয়াটিকে স্ট্রিমলাইন করে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো আনলক করতে এবং অ্যাক্সেস পেতে শুধু আপনার মুখ, আঙুলের ছাপ বা পিন প্রয়োজন।
এটি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ফিশিং আক্রমণের থেকে বাঁচায়। এমনকি পাসকি ব্যবহারকারীর মেসেজিং অ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার জন্য তার শারীরিক উপস্থিতি আবশ্যক করে।
এরই মধ্যে সংস্থাটি তার বিটা চ্যানেলে এই ক্ষমতাটি পরীক্ষা করে চলেছে। এই পাসকিগুলি লগইন প্রক্রিয়ার স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা বাড়াবে। মেটা-মালিকানাধীন পরিষেবাটি হাইলাইট করেছে এই নিরাপত্তার অতিরিক্ত স্তর ধীরে ধীরে চালু করা হবে। তবে শুরুতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। সূত্র: দ্য ভার্জ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com