শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁয় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

নওগাঁয় বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা শেষে ছোট যমুনা নদীতে দূর্গ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ৫দিনব্যপী শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে। সকাল থেকে মন্ডপে মন্ডপে বিজয়া দশমীর পূজা অর্চনা এং সিঁদুর খেলা শেষে দুপুরের পর থেকে বিভিন্ন মন্ডপ থেকে একে একে প্রতিমাগুলো এনে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে নৌকায় তোলা হয়। নওগাঁ শহরে অনুষ্ঠিত ৫৬টি প্রতিমাসহ পার্শ্ববর্তী সান্তাহারসহ বিভিন্ন উপজেলা থেকে বেশ কিছু প্রতিমা নদীতে নৌকায় উঠানো হয়। প্রতিমার নৌকা ছাড়াও পারিবারিক, সাংগঠনিক, সামাজিকভাবে কমপক্ষে ২ শতাধিক নৌকায় করে হাজার হাজার নারী পুরষ শিশু যুবক আবালবৃদ্ধ নদীর বুকে নেমে আসেন। দক্ষিনে শ্বশানঘাট দহের ঘাট এবং উত্তরে উকিলপাড়া ব্রীজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পর্যন্ত চলে নৌবিহার। নৌকায় নৌকায় ঢাকের বাদ্যের সাথে মাইকসহ বিভিন্ন শব্দযন্ত্রে বাজতে থাকে বাংলা হিন্দি গানের সুর। সব মিলিয়ে নদীতে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর মনোরম দৃশ্য। এ দৃশ্য নদীর দুইপাড়ে বাঁধে, বিভিন্ন বাড়ির ছাদে বসে উপভোগ করেন আরও হাজার হাজার মানুষ। দীর্ঘসময় নৌবিহার শেষে সন্ধ্যা ৭টার পর দহের ঘাটে প্রতিমাগুলো বসর্জন দেয়ার মধ্যে দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দূর্গোৎসব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com