বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেয়ারটেকার সরকার ব্যবস্থার জন্য আন্দোলনের মাধ্যমে আ’লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে -ডাঃ তাহের

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থার পথকে সুগম করতে অবিলম্বে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজ আ’লীগের হটকারিতা, লুটপাট, দুর্নীতি ও দুঃশাসনে দেশ ধ্বংসের পথে। নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার বলতে দেশে কিছুই নেই। লাঠিতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। তিনি মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আয়োজিত ভার্চুয়াল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক ডাঃ তাহের আরও বলেন, শাহিদী তামান্নায় উজ্জীবিত হয়ে সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম ও চৌদ্দগ্রামকে সন্ত্রাসমুক্ত করার জন্য অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান। এই জালিম সরকারের জনমত কমে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পররাষ্ট্রনীতির ব্যর্থতায় সরকার বন্ধুহীন হয়ে পড়েছে। আজকে দেশ জাতিকে বাঁচাতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে। উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মু. আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল টিম সদস্য আবদুস সাত্তার। উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিনের আমীর মুহাম্মদ শাহজাহান এডভোকেট, জেলা সেক্রেটারী ড.সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম, ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইয়াছিন মজুমদার, মোশাররফ হোসেন ওপেল, ছাত্রনেতা মহিউদ্দিন রনিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com