রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রিশালে ফিলিস্তিনদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ খোকা মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী মামুনুর রশিদ, মাওলানা আব্দুল সালাম, মাওলানা কামরুজ্জামান শাকিল, আব্দুল হান্নান মিয়া প্রমূখ। এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com