শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাটের সুদিন : কৃষকের মুখে হাসি

বাসস :
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

জেলায় এবার পাট চাষিদের মুখে হাসি ফুটেছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার জেলায় পাটের দাম সর্বোচ্চ। কুমিল্লার জেলার স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মণ পাট দুই হাজার থেকে দুই হাজার চারশ টাকা দরে পাট বিক্রি হচ্ছে। চলতি বছরে জেলায় উৎপাদিত পাটের দাম পেয়ে পাট চাষিরা খুশি।
কুমিল্লার দোল্লাই নবাবপুর হাটে পাট বিক্রি করতে আসা পাট চাষি আবেদ আলী বাসসকে জানান, অন্য বছরের তুলনায় এবার পাট চাষ করে লাভবান হয়েছি। আগের বছরগুলোর এক হাজার থেকে এক হাজার দুইশত টাকার ওপর বাজারে পাট বিক্রি করতে পারতেন না। তবে এবার দাম ভালো।
কুমিল্লা জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের কর্মকর্তা আইউব মাহমুদ বাসসকে জানান, জেলার ১৭টি উপজেলার সব জায়গায় কমবেশি পাট চাষ করা হয়েছে। তবে চলতি মৌসুমে বৃষ্টিপাত বেশি হওয়ায় পাটের বাম্পার ফলন একটু ব্যাহত হয়েছে। পাটের দাম বৃদ্ধির ব্যাপারে এ কর্মকর্তা বলেন, বিগত দুই তিন বছর কাঁচাপাটের রপ্তানি বন্ধ ছিল। বর্তমানে কাঁচাপাটের রপ্তানির প্রতিবন্ধকতা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের পাটের সুদিন : কৃষকের মুখে হাসি
[শেষ পৃষ্ঠার পর]
ভালো দাম পাচ্ছেন। ফলে কৃষক পাট চাষে আগ্রহী হবেন। আশা করি আবারও ফিরে আসবে পাটের সেই সুদিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com