শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন লুকে নজর কাড়লেন শাকিব খান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। তাকে তার ভক্তরা কিং খান বলেও সম্বোধন করেন। তিনি যে রূপেই দর্শকের সামনে হাজির হন না কেন- সেই রূপকেই সবাই লুফে নেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের কয়েকটি লুক রীতিমতো ভাইরাল হয়েছে। ব্যাপক প্রশংসিত হয়েছিল দেশজুড়ে। কেউ কেউ বলছেন, ঢাকাই সিনেমার ইতিহাসে এমন লুকে আর কোনো নায়ককে এর আগে দেখা যায়নি। গত ২৬ অক্টোবর বিকেল ৫টার দিকে শাকিব তার সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি প্রকাশ করেন। এমন লুকে শাকিবকে কখনোই দেখা যায়নি। শাকিব ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে বরাবরের মতো তার ভক্ত-অনুরাগীরা লুফে নেন। শাকিবের ছবিটি লাইক ও কমেন্ট শেয়ারে ভাসছে। এদিকে শাকিব নতুন একটি সিনেমার কাজে এখন মুম্বাই অবস্থান করছেন। সেখানেই বসেই তিনি ছবিটি পোস্ট করেছেন। জানা গেছে, শাকিব খান ‘দরদ’ সিনেমার কাজে অংশ নিতে ২৪ অক্টোবর সকালে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গতকাল ২৭ অক্টোবর থেকে টানা শুটিং শুরু হয়েছে ভারতে। গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল শাকিব খানের। সিনেমাটির শুটিং শুরুর আগে মুম্বাইয়ে ফটোশুট, স্ক্রিপ্ট রিডিং সেশন, লুকসেট হওয়ার কথা ছিল; কিন্তু যথাসময়ে ভিসা হাতে না আসায় ঘোষিত সময়ে ভারতে যেতে পারেননি। গত রোববার রাতে শাকিব খানসহ টিমের অন্যরা ভিসা পেয়েছেন। খবরটি নিশ্চিত করেন সিনেমার অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া ও পরিচালক অনন্য মামুন। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় তৈরি হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com