শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সমাবেশের নামে সহিংসতার পরিকল্পনা আছে বিএনপির: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে। কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই ডান বাম মিলিয়ে সরকার বিরোধীরা এখন গুজব এবং অপ্রচার চালাচ্ছে। নতুন শিক্ষানীতি নিয়েও বিএনপি-জামায়াত অপ্রচার চালাচ্ছে। তাই গুজবে কান না দিতে সবাইকে সতর্ক থাকতে হবে। দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পর চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com