শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারীতে লক্ষ্মী প্রতিমার বাজার

চিতলমারী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

প্রতি বছরের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের কেন্দ্রীয় দুর্গা মন্দির চত্বরে লক্ষ্মী প্রতিমার বাজার বসেছে। শনিবার লক্ষ্মীপুঁজো অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার পাঁচদিন পর অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মীর পূজা অনুষ্ঠিত হয়। এদিন সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। লোক বিশ্বাস আছে, পূঁজায় মা লক্ষ্মী খুশি হলে পূজারীর খাবার অভাব হয়না। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রাম থেকে তুলসী পাল সহ বিভিন্ন এলাকা থেকে ৫ জন পাল মহাশয় তাদের তৈরী কয়েক হাজার প্রতিমা নিয়ে এসেছেন চিতলমারী সদরে। এব্যপারে তুলসী পাল জানান, প্রতিটি প্রতিমা তিনি তিনশ থেকে ছয়শ টাকায় বিক্রি করছেন। প্রতিবছর এসময় তারা চিতলমারী আসেন। এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সাশ্রয়মুল্যে এখান থেকে লক্ষ্মী প্রতিমা ও পুঁজোর উপকরন কিনে বাড়ীতে ফিরছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com