শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে জাকের পাটির বিক্ষোভ মিছিল

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

অবিলম্বে ইজরাইলী আগ্রাসন ও নির্বিচারে বোমা হামলা চালিয়ে নারী শিশু হত্যা বন্ধের দাবীতে এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমান পক্ষে সংহতি প্রকাশ করে নেত্রকোনা জেলা জাকের পার্টি বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জেলা শহরে মোক্তারপাড়া মাঠের পাশে সড়কে জাকের পার্টি ও সর্বস্তরের তৌহিদী জনতা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে ইজরাইলী আগ্রাসন ও নির্বিচারে বোমা হামলা চালিয়ে নারী ও শিশু হত্যা বন্ধের দাবী জানিয়ে এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমান পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলী, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফন্ট এর সভাপতি মোঃ আব্দুর ছালাম, সাধারণ সম্পাদক বাবু সুকান্ত রায়, যুব ফন্টের সভাপতি মোঃ আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবক ফন্টের সভাপতি মোঃ আব্দুর রাশিদ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বক্তব্য ফন্টের সভাপতি রেন্টু বাবু, ছাত্র ফন্টের সভাপতি মোঃ আতিকুর রহমান, পারলা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনার পারলা জাকের পার্টিও কেন্দ্রীয় অফিসের সামনে এসে নির্যাতিত ফিলিস্তিনিদের মঙ্গল কামনাসহ মুসলিম বিশে^র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে সর্বস্তরের তৌহিদী জনতা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃষ্ফূর্ত ভাবে মিছিলে অংশ গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com