শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়ানো মুসলিম উম্মাহর দায়িত্ব-সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর (শুক্রবার) বাদে আসর থেকে নানা কর্মসুচির মাধ্যমে শাহানশাহে বাগদাদ, পীরানেপীর দস্তগীর, গাউসুল আজম শায়খ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’র ফাতেহা-ই ইয়াজদাহুম দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউসিয়া আহমদিয়া মনজিলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, আ’লে রাসুল(দ.), আ’লে গাউসুল আজম মাইজভান্ডারী,জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম, হজরত আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী (ম.), উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটি, দায়রা, শাখার খাদেমবৃন্দ। এসময় স্থানীয় কিছুসংখ্যক দায়রা ও শাখা গত ২৯ আশ্বিন ১৪৩০ গঠিত কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডে মহামান্য চেয়ারম্যান ও কার্যকরী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী (ম.)কে ফুলেল শুভেচছা জানানো হয়। সভাপতির বক্তব্য শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম.) বলেন, গাউছে পাক শাহানশাহে বাগদাদ যে উসুলের উপর তরিকার প্রতিষ্ঠা করে তরিকত সমৃদ্ধ করেন, সে উসুলের নির্জাস সর্ববেষ্টনকারী তরিকা হিসেবে মাইজভান্ডারী তরিকার উদ্ভব বিকাশ বিশেষত্বে অনুগ্রহ দয়া হাসিল করা পাথেয়। তিনি আরো বলেন, ফিলিস্তিনের মুসলিম অসহায় মজলুম, তাদের পাশে মুসলিম নেতৃত্ববৃন্দ এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি । সর্বশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com