বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমার প্রেমে পড়েছে, আমি পড়িনি: শ্রাবণ্য

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

উপস্থাপনা দিয়ে পরিচিতি পেলেও মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা। সেলিব্রিটি শো, খেলাধুলাবিষয়ক শো, রিয়েলিটি শো উপস্থাপনা ছাড়াও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার উপস্থাপনা দুটি বেসরকারি টেলিভিশনে প্রচার হচ্ছে। মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি শোবিজ অঙ্গনে যুক্ত আছেন ১০ বছর। এবার কাজ করার অভিজ্ঞতাসহ নানা বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রাবণ্য।
তিনি বলেন, ভীষণ উপভোগ করি উপস্থাপনা। অনেকে মনে করে শুধু চেহারা সুন্দর হলেই উপস্থাপক হতে পারে। কিন্তু এটা ঠিক না। উপস্থাপক হতে হলে আইকিউ অনেক শার্প থাকতে হয়, প্রচুর সাধারণ জ্ঞান থাকতে হয়, উপস্থিত বুদ্ধি থাকতে হয়। সম্প্রতি বিশ্বখ্যাত খেলোয়াড় রোনালদিনহো ঢাকায় এসেছিলেন এবং আপনি তার সাক্ষাৎকার নিয়েছেন।
জবাবে তিনি বলেন, রোনালদিনহোকে সামনা-সামনি দেখার স্বপ্ন ছিল, সেটি পূরণ হয়েছে। তার সঙ্গে ইংরেজিতে কথা বলতে চেয়েছি, কিন্তু তিনি পর্তুগিজ ভাষায় কথা বলেছেন। পর্তুগিজ ভাষায় রোনালদিনহোকে বলেছি- ভীষণ ভালোবাসি। তিনি উত্তরও দিয়েছেন। তাকে দেখে মুগ্ধ হয়েছি। প্রথম দেখায় ভালো লেগেছে, অনেক ঠা-া প্রকৃতির মানুষ মনে হয়েছে। তাকে প্রশ্ন করেছিলাম-ম্যরাডোনা নাকি পেলে, কাকে বেশি পছন্দ? তিনি খুব ভেবে উত্তর দিয়েছেন, দুজনই পছন্দের। দেশ-বিদেশের বহু তারকা খেলোয়াড়ের সঙ্গে অনুষ্ঠান করেছেন। কখনো কারও প্রেমে পড়েননি?
তিনি বলেন, খেলোয়াড়রা আমার প্রেমে পড়েছেন, আমি পড়িনি। খেলোয়াড়দের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তাদের সম্মান করি। সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত আমি। কিন্তু ক্যাপ্টেন হিসেবে মাশরাফিকে পছন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com