শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা ঢাকায় আসছেন। ঢাকার ইউএনওপিএস অফিস জানিয়েছে, জর্জ মোরেরা দা সিলভা শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় আসবেন। আজ রোববার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন, যেখানে ইউএনওপিএস জাতীয় ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রামের মতো অংশীদারদের সঙ্গে এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করছে।
এই সফরে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন ইউএনওপিএসের নির্বাহী পরিচালক। উল্লেখ্য, বাংলাদেশ সরকার, জাতীয় এনজিও, দাতা, অংশীদার এবং সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য, বিশেষ করে জলবায়ু স্থিতিস্থাপকতা, পরিবেশগত স্থায়িত্ব, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইউএনওপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com