শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বারোমাসি টমেটো চাষে কুমিল্লার শাওনের স্বপ্নযাত্রা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

জেলার দাউদকান্দি উপজেলার সাতপাড়া গ্রামের বাসিন্দা শাওন সরকার। বারোমাসি টমেটো চাষে শাওনের স্বপ্নযাত্রার শুরু। ৫০ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ করেছেন। ইতিমধ্যে বিক্রি করেছেন ৪০ হাজার টাকার টমেটো। শাওন জানান, ৫০ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ বাবদ তার দেড় লাখ টাকারও বেশি খরচ হয়েছে। ইতিমধ্যে তিনি ৪০ হাজার টাকার টমেটো বিক্রি করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, গাছে যে পরিমাণ টমেটো রয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আরও ৩ লাখ টাকার মতো টমেটো বিক্রি করতে পারবেন। শাওন জানান, কসমেটিক দোকান পরিচালনা করার পাশাপাশি তিনি এ টমেটো চাষ করেছেন। ভবিষ্যতে আরও ১০ বিঘা জমিতে টমেটো চাষ করার পরিকল্পনা রয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার লোকজন এসে তার টমেটো ক্ষেত দেখে যাচ্ছেন। অনেকে পর্রামশ নিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খেত থেকে টমেটো তুলছেন শাওন। তিনি বাসসকে বলেন, গত ১৫ জুলাই ৫০ শতাংশ জমিতে টমেটোর চারা রোপণ করেন। বর্তমানে পাকা টমেটো স্থানীয় বাজারে খুচরা ও পাইকারী বিক্রি করছেন। খুচরা প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর পাইকারী প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা করে।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবিউল্লাহ বাসসকে বলেন, শাওনকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ আমরা কৃষি সম্প্রাসারণ অফিস থেকে প্রথম থেকেই দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে টমেটোর দামও ভালো পাচ্ছেন কৃষক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com