শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ওমর ফারুক (শাহজাদপুর) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাত, ভাইবা ছাড়াই নিয়োগ প্রদান সহ নানা অভিযোগ উঠেছে। নিয়োগ কার্যক্রম বন্ধ ঘোষনা করার পর ভাইবা ছাড়াই গোপনে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে। সম্প্রতি হাজী নিজাম উদ্দিন নামে এলাকা একজন প্রবীন ব্যাক্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ সুত্রে এবং স্থানীয় বাসিন্দা দুলাল ব্যাপারীসহ এলাকাবাসী সুত্রে জানাগেছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের আয়া ও অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চলতি অক্টোবর মাসের ১০ তারিখে এ দুটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগে থেকেই অফিস সহায়ক পদে শাহীন ও আয়া পদে নাছিমার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এদুজনের নিয়োগ চুড়ান্ত করে রাখা হয়েছে এবং পরীক্ষার নামে একটি আইওয়াশ নাটক সাজানো হয়েছে এরকম খবর এলাকায় ছড়িয়ে পড়ে পরীক্ষার কয়দিন আগেই। এলাকায় চরম উত্তেজনাও দেখা দেয় এনিয়োগকে কেন্দ্র করে। টান টান উত্তেজনা বিরাজ করছিলো। পরীক্ষার দিন নানা অনিয়মের অভিযোগ ওঠার পর ডিজির প্রতিনিধি উল্লাপাড়া সরকারি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেন ওইদিন নিয়োগ কার্যক্রম স্থগিত করে বিদ্যালয় ত্যাগ করেন। স্থগিতের এক সপ্তাহ পরেই কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে ভাইবা না নিয়েই টাকার বিনিময়ে পরীক্ষার আগে থেকেই গোপনে নিয়োগ চুড়ান্ত করে রাখা অফিস সহায়ক পদে শাহীন ও আয়া পদে নাছিমাকে নিয়োগ দিয়েছে প্রধান শিক্ষক। শুধু তাই নয়, প্রধান শিক্ষক শামসুল আলম হ্যাপী চাকুরী দেওয়ার কথা বলে একাধিক চাকুরী প্রার্থীর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে চাকুরী না দিয়ে অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। চাকুরী প্রার্থী আব্দুল হালিম নামে একজনের নিকট থেকে ১৬ লক্ষ টাকা নিয়েও তাকে চাকুরী দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে, সম্প্রতি যোগদান কৃত অফিস সহায়ক শাহীন বিষয়টি এড়িয়ে গেলেও আয়া পদে যোগদানকারী নাছিমা বলেন, ভাইবা ছাড়াই নিয়োগ হয়েছে। প্রধান শিক্ষক শামসুল আলমের বিচার দাবি করেছে এলাকাবাসী। এবিষয়ে, প্রধান শিক্ষক শামসুল আলম সকল অভিযোগ অস্বীকার করেন। এব্যাপারে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com