রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোচ-ক্রিকেটারদের নিয়ে জরুরি সভায় বসেছেন পাপন

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

চলতি বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও এরপর হেরেছে টানা ৫ ম্যাচ। বিশেষ করে গত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর পুরো ক্রিকেট দলকে শূলে চড়ানো হচ্ছে। কলকাতায় বাংলাদেশ দল আছে তাজ বেঙ্গলে। সেখানেই আজ টাইগাদের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে জরুরি সভায় বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। এ বিষয়ে সংবাদমাধ্যমে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা।’ জালাল ইউনুস বলেন, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মত অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরো খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com