শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গতকাল শনিবার ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে গতকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। হরতালের সমর্থনে আজ রোববার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরো উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, মাহমুদুর রহমান সুমন সহ অর্থনৈতিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, বখতিয়ার আহমেদ কচি সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপির, ব্যারিস্টার আবিদুল হক মানবাধিকার সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম, মশিউর রহমান রনি সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা যুবদল, সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। নেতাকর্মীরা সেখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এছাড়াও রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com