রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় মানববন্ধন ও সমাবেশ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গত ২৮ শে অক্টোবর/ ২৩ বিএনপি জামাতের মহাসমাবেশে পেশাগত দায?িত্ব পালনকালে জাতীয় পর্যায়ে বিভিন্ন গণ-মাধ্যম কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ লুটপাট ও নিহত সাংবাদিকসহ সকল প্রকার সন্ত্রাসীর প্রতিবাদে গলাচিপা উপজেলা নির্বাহী অফিস সম্মুখে, উপজেলার সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন। আরো বক্তব্য রাখেন প্রথিত যশা সাংবাদিক ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু শংকর লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান। প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ কে সংহতি প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ, আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার সহ স্বাধীনতার স্বপক্ষের সুধীজন একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। সমাবেশে প্রেসক্লাব সভাপতি বলেন, অবিলম্বে সাংবাদিকদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com