শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় সাংবাদিকদের উপর হামলা ও নিহতের ঘটনায় বরিশালে সাংবাদিকসমাজের বিক্ষোভ ও মানববন্ধন

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়া সহ ২৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০) অক্টোবর বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেসক্লাব। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাতত্বতা প্রকাশ করে বরিশাল ন্যাশনাল ডেইলি ব্যুরোচিফ এসোশিয়েশন, নিউজ এডিটরর্স, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল ইলেক্টনি´ মিডিয়া এসোশিয়েশন, বরিশাল তরুন সাংবাদিক ফোরাম সহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন। সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালন কালে হামলার ঘটনা নিন্দনীয়। যারা এধরনের ন্যক্কার জনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বরিশাল প্রেস ক্লাবের সহ সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে ও বেলায়েত বাবলুর সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এটিএন বাংলা বরিশাল ব্যুরো হুমাউন কবির, এখন টেলিভিশন বরিশাল ব্যুরা প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, আযাদ আলাউদ্দিন, সাইফুর রহমান মিরন, সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com