শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসরায়েলের অপরাধ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে: রাইসি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলা এবং স্থল অভিযান ‘সবাইকে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘জায়নবাদী শাসনের অপরাধগুলি চূড়ান্ত সীমা অতিক্রম করেছে, যা প্রত্যেককে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।’
তিনি আরও লিখেছেন, ‘ওয়াশিংটন আমাদের কিছু না করতে বলে, কিন্তু তারা ইসরায়েলকে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধের অক্ষে বার্তা পাঠিয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে একটি স্পষ্ট প্রতিক্রিয়া পেয়েছে।’ ‘প্রতিরোধের অক্ষ’ বলতে বোঝায় মধ্যপ্রাচ্যজুড়ে ইরান সমর্থিত বাহিনীর একটি নেটওয়ার্ক, যার একটি অংশ হামাস। মার্কিন কর্তৃপক্ষ ইরানকে ইসরায়েল-হামাস যুদ্ধ থেকে দূরে থাকার জন্য সতর্ক করে আসছে। তবে যুক্তরাষ্ট্র নিজেই ইসরায়েলকে বিপুল অংকের সামরিক সহযোগিতা দিয়ে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com