বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচন হবে সময়মতোই: প্রধানমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সময়মতোই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, একটা কথাই বলতে পারি, নির্বাচন হবে এবং সময়মতই হবে। গতকাল মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেয়ার অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল- কোন বিদেশি শক্তি চোখ রাঙাচ্ছে? নির্বাচন আদৌ হবে কি না, সময়মতো হবে কি না, আবার জরুরি অবস্থা আসবে কি না, এসব প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। জবাবে নির্বাচন সময়মতোই হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কে চোখ রাঙালো, আর কে ব্যাকালো, আমরা ওটার পরোয়া করি না। অনেক সংগ্রাম করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। গণতন্ত্র থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ থাকলে দেশের উন্নতি হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, উন্নয়ন তো শুধু মোট্রো রেল আর টানেল দিয়ে না, যান না গ্রামে ঘুরে আসুন না। উন্নয়নটা আমি তৃণমূল থেকে করে দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com