শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘মেঘের কপাট’ খুলবে ৩ নভেম্বর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিখাদ ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে ‘মেঘের কপাট’ নামের একটি সিনেমা। আগামী ৩ নভেম্বর এটি মুক্তি পাবে বলে ঘোষণা দিলেন এর নির্মাতা ওয়ালিদ আহমেদ। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে একটি কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে ছবির পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ সময় পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, “যারা সাহিত্য অল্প বিস্তর ভালোবাসেন তাদের সকলের কাছেই ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি আলাদা ভালো লাগা তৈরি করবে। বিশেষত এটি এই সময়ের গল্প হওয়ায় দর্শকরা চলচ্চিত্রটির সঙ্গে সহজেই নিজেদের ভাবনার সংযোগ করতে পারবেন। আর আমাদের ছবির অন্যতম বড় বিশেষত্ব হলো এর গানগুলো। আমি বিশ্বাস করি, চলচ্চিত্রটির প্রতিটি গানই দর্শকদের মন ছুঁয়ে যাবে।’’
‘মেঘের কপাট’-এর নায়কের ভূমিকায় অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন। তার ভাষ্য, ‘এটি একটি নিখাদ ভালোবাসার গল্প। অভিমানী মানুষগুলো আবার ভালোবাসতে শিখবে। বিরহের মেঘ ঝরিয়ে ভালোবাসার বৃষ্টি নামাবে দর্শকের মনে। তাই যারা চলচ্চিত্রের মাঝে ডুব দিতে চান তাদের বলবো, এটা আপনাদেরই জন্য।’
রোমান্টিক ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, রাজু আহসান, আফরোজা মোমেন, জামান সাইফ, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
নির্মাতা জানান, ছবিটিতে পাঁচটি গান থাকছে। এগুলোতে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সংগীত পরিচালনায় নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com