বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনামসজিদ স্থলবন্দরে সরকারি জমি উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় হরিরামপুর মৌজার সরকারি ১ নম্বর খতিয়ানভূক্ত ৭৭ ও ৭৮ নম্বর দাগের ১৭ শতক করে মোট ৩৪ শতক জমি উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে পাথর রেখে ব্যবসা করে আসছিল। বিকেলে খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ৩৪ শতক জমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। পরে সম্পত্তির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপজেলা ভূমি অফিসের স্টাফ অভিযানে সহায়তা করেন। জনস্বার্থে রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধারে পরিচালিত অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com