শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবরোধ সমর্থনে গণতন্ত্র মঞ্চের মিছিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

টানা ৭২ ঘণ্টা অবরোধ সমর্থনে রাজধানীর পল্টনে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ । বুধবার বেলা পৌনে ১২টায় তোপখানা রোড থেকে মিছিলটি শুরু হয়। তাদের মিছিলটি বিজয়নগর, পল্টন মোড় এবং প্রেসক্লাব ঘুরে সচিবালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকার বলছে, যে কোন মূল্যে তারা নির্বাচন করবে, কিন্তু দেশের কোন আর একতরফা নির্বাচন হতে দিবো না। এই সরকার আন্দোলন দমনের জন্য ভয়ংকর রকম অপকৌশল গ্রহণ করেছে। নিজেদের এজেন্টদের দিয়ে বিরোধী দলের সমাবেশে পরিকল্পিতভাবে সহিংসতা তৈরি করে এবং পুলিশ সদস্যদের হত্যা করে, পুলিশ হাসপাতালে গাড়ি পুড়িয়ে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তারা একটা পরিবেশ তৈরি করতে চায়। বিরোধী দলের উপর দায় চাপিয়ে সর্বাত্মক দমন-পীড়ন করতে চায়। গত মঙ্গলবার বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, গুলি করে দু’জন শ্রমিককে হত্যা করেছে। হত্যা, গুম এবং দমন-পীড়নই এই সরকারের এখন একমাত্র পথ। কিন্তু হত্যা, গুম এবং দমন-পীড়ন করে এই ধরনের স্বৈরাচার সরকার টিকে থাকা পারে না। সাকি বলেন, সরকারের সর্বাত্মক দমন-পীড়ন সত্ত্বেও সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছেন। এজন্য আমরা গণতন্ত্র মে র পক্ষ থেকে সারা দেশের মানুষকে সংগ্রামী অভিনন্দন জানাই।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com