শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় পর্যায়ে শিল্পীর স্বীকৃতি পেলেন রুবিনা আলমগীর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত নৃত্যশিল্পী নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী রুবিনা আলমগীর। এর মধ্য দিয়ে নিজের দীর্ঘদিনের ক্যারিয়ারকে সম্মান ও সাফল্যের সিঁড়িতে আরও একধাপ এগিয়ে নিলেন তিনি। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সাধারণ নৃত্যে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের শিল্পীর স্বীকৃতি পেলেন প্রতিশ্রুতিশীল এ নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী।
সরকারি প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হওয়ায় অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, সবাই জাতীয় পর্যায়ের স্বীকৃতি চায়। শিল্পকলা একাডেমির মতো একটি সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্ত শিল্পী হওয়ার স্বপ্ন একজন শিল্পী সব সময় হৃদয়ে লালন করে। স্টেজ ও চলচ্চিত্র যেখানেই কাজ করা হোক না কেন একজন শিল্পীর সবচেয়ে বড় স্বপ্নই হচ্ছে নিজেকে জাতীয় পর্যায়ের শিল্পীর কাতারে পৌঁছানো। অডিশন দিয়ে নানা ধাপ ও চড়াই-উৎরাই পেরিয়ে এমন প্রত্যাশিত অবস্থানে পৌঁছানোর স্বপ্ন অন্যদের মতো আমারও ছিল। সরকারি সব নিয়ম-কানুন মেনে পরীক্ষা দিয়ে অবশেষে রাষ্ট্রীয় এই স্বীকৃতিটি পেলাম।
তিনি আরও বলেন, এটি আমার ক্যারিয়ারের জন্য বিশাল এক মাইলফলক। ভালোলাগার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু এটুকুই বলবো- আমার দীর্ঘদিনের একটা স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।
জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয়, বিজ্ঞ বিচারকম-লীসহ এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইলো। স্টেজ, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানসহ নৃত্যের সকল মাধ্যমে কাজ করলেও জাতীয় পর্যায়ের শিল্পীর সম্মান নিঃসন্দেহে একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় অর্জন। জীবনে আমার আর কিছুই চাওয়ার নেই। অর্জিত সম্মানটা যাতে ধরে রাখতে পারি সেই দোয়া চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com