শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন ম্যাকবুক প্রো আনলো অ্যাপল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

অ্যাপল নতুন ম্যাকবুক প্রো আনলো বাজারে। তবে এর ফিচারের জন্য নয়, সবচেয়ে বেশি আলোচনায় এর দাম। একটি মারুতি সুইফট গাড়ির চেয়েও দামি এই ম্যাকবুকটি। হবে না-ই বা কেন। ম্যাকবুক প্রো-তে ব্যবহারকারীদের জন্য থাকছে অসংখ্য ফিচার। এই ল্যাপটপে অত্যাধুনিক এম৩ প্রসেসর যোগ করেছে সংস্থা। ফলে কম্পিউটারের দাম হাঁকিয়েছে ৭ লাখ ৬৭ হাজার টাকারও বেশি। যে দামে অনায়াসেই একটি ব্র্যান্ড নিউ মারুতি সুজুকি সুইফট গাড়ি কিনে ফেলা যায়।
তবে ব্যবহারকারীদের এই ম্যাকবুকটি কাস্টমাইজ করে নেওয়ারও সুযোগ রয়েছে। ফলে কম টাকায়ও ম্যাকবুক প্রো নিজের করে নিতে পারবেন। যদি বেস মডেল কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে মাত্র ৩ লাখ ৯৯ হাজার টাকা। যেখানে থাকবে ৪৮জিবি র‍্যাম এবং ১টিবি স্টোরেজ।
এই ল্যাপটপে আরও বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধাও রেখেছে সংস্থা। যারা একটু বেশি পারফরম্যান্স চান তারা নিতে পারেন ১৬ ইি স্ক্রিনের ১২৮জিবি র‍্যাম সম্পন্ন ম্যাকবুক। যার জন্য ১ লাখ টাকা বেশি খরচ করতে হবে। ১২৮জিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৪ লাখ ৯৯ হাজার টাকা। এখানেই শেষ নয়, কেউ যদি স্টোরেজ আরেকটু বাড়াতে চান, তাহলে ৮টিবি এসএসডি স্টোরেজের ভার্সন নিতে পারবেন। যার জন্য আবার অতিরিক্ত ২ লাখ ২ হাজার টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে দাম পড়বে ৭ লাখ ১৯ হাজার টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com