শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনার নির্বাচনি জনসভা শুরু হবে সিলেট থেকে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিলেট থেকে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। তবে সেই জনসভার দিন-তারিখ জানাননি তিনি।
গতকাল সোমবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য দেন ওবায়দুল কাদের। এ সময় ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সিলেটের স্থানীয় জনগণকে আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, আমাদের নেত্রী তার প্রথম নির্বাচনি জনসভা সিলেট থেকে শুরু করবেন। সে সভায় আপনারা সবাই দলে দলে যোগ দেবেন। সিলেটের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। আগের জনসভায় আমরা কয়েক লাখ লোকের সমাবেশ দেখে এসেছি।
অতীতের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে হজরত শাহজালাল (রহ.)-এর শহর হিসেবে পরিচিত সিলেট দিয়ে নির্বাচনি জনসভা শুরু করতে দেখা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে কষ্ট দেয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে এবং সে জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের নেত্রী দিনরাত পরিশ্রম করছেন। মানুষের দুরবস্থা কীভাবে দূর করা যায় তা নিয়ে তিনি ভাবেন। সেজন্য তিনি মাঝে মাঝে বিদেশে যাচ্ছেন সহযোগিতা ও সাহায্যের জন্য। তিনি বলেন, বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে পারে, জনগণ কষ্ট ও দুর্দশা থেকে উদ্ধার হতে পারেন সেটাই শেখ হাসিনার চিন্তা, কাজ ও উদ্যোগ। কিছু দিন আগে মাত্র দুই দিনের জন্য কাতার গেছেন। সেখানেও সহযোগিতার আশ্বাস পেয়েছেন। আমরা আশা করি, আমাদের বন্ধু দেশ, মুসলিম দেশ সৌদি আরবে নেত্রী আছেন; তেল সমৃদ্ধ সৌদি আরবও এ দুঃসময়ে সহযোগিতা করতে এগিয়ে আসবে। সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটা আমরা আশা করছি। সবাইকে ধৈর্য ধরতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com