সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের পদত্যাগ জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ভবনের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নিকট সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com