রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা সেমিফাইনাল, ভারতের প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপের এখনো ছয়টি ম্যাচ বাকি। তার আগেই সেমিফাইনালের একটি লড়াই নিশ্চিত হয়ে গেল। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে ভর করে মঙ্গলবার আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তারা খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অর্থাৎ ১৯৯৯ সালের সেমিফাইনালের প্রত্যাবর্তন হতে চলেছে এবারের বিশ্বকাপেও।
ভারতের বিরুদ্ধে লজ্জার হারের আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। এখন তাদের ৮ ম্যাচে ১২ পয়েন্ট। অস্ট্রেলিয়ারও তাই। রান রেটের বিচারে পিছিয়ে থেকে তৃতীয় অস্ট্রেলিয়া। দু’দলেরই একটি করে ম্যাচ বাকি। তাই বিশ্বকাপে আর যা-ই হোক না কেন, এই দুই দলের কেউই শীর্ষে থাকা ভারতকে (১৬ পয়েন্ট) টপকাতে পারবে না। তেমনই আর কোনো দেশ এই দুই দলের পয়েন্ট ছুঁতে পারবে না। চতুর্থ স্থানে যে-ই শেষ করুক, সর্বোচ্চ ১০ পয়েন্টের বেশি পাবে না। ফলে নিজেদের শেষ ম্যাচের ফলাফল যা-ই হোক, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যেই দ্বিতীয় এবং তৃতীয় স্থান থাকবে।
আগামীকাল শুক্রবার, অর্থাৎ ১০ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে রাউন্ড রবিনের শেষ ম্যাচ খেলতে নামবে প্রোটিয়ারা। তাদের কাছে এই ম্যাচের গুরুত্ব না থাকলেও আফগানদের কাছে রয়েছে। পরের দিন অস্ট্রেলিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বহীন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দু’দলই নিজেদের শেষ ম্যাচে জিতলে বা হারলে তখন রান রেটের বিচারে দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল কোথায় হবে তা এখনো নিশ্চিত নয়। যদি ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হয়, তা হলে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা হবে মুম্বইয়ে। না হলে এই ম্যাচ হবে কলকাতায়। সে ক্ষেত্রে শহরবাসীর কাছে আরো একটি মনোরম ম্যাচ দেখার সুযোগ। রাউন্ড রবিন পর্বে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে তার প্রতিশোধ নেয়ার জন্যে মুখিয়ে থাকবে অস্ট্রেলিয়া। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com