শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিশা-ফারুকীর মেয়ের সিনেমায় অভিষেক

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায়। তাদের বাস্তব জীবনের নানান চড়াই-উতরাইয়ের গল্প মিশে আছে এতে। এটি পরিচালনার পাশাপাশি এ সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনয়েও নাম লিখিয়েছেন ফারুকী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিশা। শুধু তা-ই নয়, এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে তাদের কন্যাসন্তান ইলহামকেও। প্রকাশিত ‘জোছনার ফুল’ গানে সামনে এলো সেই ঝলক। বুধবার (৮ নভেম্বর) প্রকাশ্যে এসেছে গানটি। এর কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সুর করেছেন সুমি-পাভেল দুজন মিলেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ গান শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’ গানটি নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করেছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি লিখেছেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে। এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান।” চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তার একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এরই মধ্যে প্রথম সিনেমাটির ট্রেলারও প্রকাশ পেয়েছে। চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com