শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে ন্যাশনাল ব্যাংকের উপশাখার উদ্বোধন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪৩ তম উপশাখার উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১২ টায় স্থানীয় বালিঘাটা বহুমুখী সমবায় সমিতির ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ব্যাংক উপশাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক জয়পুরহাট জেলা শাখার ব্যাবস্থাপক আমিরুল হাসান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ইভিপি ও রাজশাহী অঞ্চলের প্রধান মোঃ রাজুনুর রশিদ। বিশেষ অতিথি পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, পৌরসভা মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, জয়পুরহাট জেলার সাবেক চেম্বার অফ কমার্স-র সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বালিঘাটা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, জয়পুরহাটের সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, বিশিষ্ট ব্যাবসায়ী নন্দলাল পার্শী ও ন্যাশনাল ব্যাংক পাঁচবিবি উপশাখা ব্যাবস্থাপক সুজন আহমেদ প্রমুখ। সভাশেষে ফিতা কেটে ব্যাংকে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com