শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে ইমাম সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শেখ কামাল অডিটোরিয়ামে জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে এ ইমাম সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনার “ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভান্ডারিয়া উপজেলা সকল মসজিদের ইমামের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ জাকারিয়া আল কাসেমীর সভাপতিত্বে ইমাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ ফাইজুর রশিদ খসরু জমাদার, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, মোঃ সিদ্দিকুর রহমান টুলু, মোঃ মশিউর রহমান মৃধা,মো : শামসুদ্দিন হাওলাদার। সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মহারাজ বলেন,বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫২ বছর, কখনো দেখিনি কোন সরকার ইমামদের নিয়ে মহাসমাবেশ করেছে, একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ইমামদের নিয়ে মহাসমাবেশ করেছেন। তিনি বাংলাদেশে ৫৭০ টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করেছেন।তাই তিনি দ্বাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য সকল ইমামদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আগামী নির্বাচনে পিরোজপুর ২ আসনে প্রার্থী হিসেবে তার জন্য দোয়া চান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com