রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একমাত্র আওয়ামী লীগ সরকার?ই পাশে আছে:জিয়াউল হক চৌধুরী বাবুল

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একমাত্র আওয়ামী লীগ সরকার?ই পাশে আছে, থাকবে। এবং বর্তমান সরকার স্কুল-কলেজে নতুন ভবন, মাদ্রাসায় নতুন ভবন দিয়েছেন। মানুষের চলাচলের সুবিধার্থে কালভার্ট, ফ্লাইওভার ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। গত ৮ই নভেম্বর বুধবার বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম গনি সম্রাট ও বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোঃ ফারুক, যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান ছোবাহানসহ সকল জনপ্রতিনিধিগণ, মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিকসহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com