শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হ্যাক হচ্ছে আইফোন, সুরক্ষায় যা করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

অনেকেই মনে করেন অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে আইফোন বেশি সুরক্ষিত। কিংবা আইফোন হ্যাক করা সহজ ব্যাপার নয়। তবে হ্যাকাররা সব জায়গায় তৎপর এখন। মুহূর্তেই হ্যাক কর নিচ্ছে আইফোন। অ্যাপল তাদের আইফোনের নিরাপত্তা ব্যবস্থার জন্য বিখ্যাত। এই ডিভাইসের ‘অন’ এবং ‘অফ’ উভয় ধরনের সুরক্ষার একাধিক স্তর রয়েছে। এর মধ্যে ফেসআইডি, টাচআইডি এবং পাসওয়ার্ড যাচাইকরণের ফিচার যেমন রয়েছে, তেমনই রয়েছে, সফটওয়্যার-ভিত্তিক সুরক্ষা। যেখানে যে কোনো ত্রুটি এবং দুর্বলতা সমাধান করতে সাহায্য করে আপডেট।
জেনে নিন কীভাবে হ্যাকার থেকে আইফোন সুরক্ষিত রাখবেন-
আইফোন আপডেট করুন: নিয়মিত আপনার আইফোনটি আপডেট করুন। নিয়মিত আপডেট করলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়বে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। নিজের ফোন বা ল্যাপটপ যাই হোক না কেন, ডিভাইস আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনস্ট্যান্ট থ্রেটের জন্য, নিজের ডিভাইসে পাসকোড ব্যবহার করতে পারেন।
টু-ফ্যাক্টর ব্যবহার করুন: ডিভাইসে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে এটি। তবে নিজেকেও সতর্ক থাকতে হবে। অজানা কোনো লিঙ্কে ক্লিক করা একেবারেই ঠিক নয়।
লকডাউন মোড: যদি এমন মনে হয় আপনার আইফোন বা ম্যাকবুকে কেউ আড়ি পাতছে, তাহলে সুরক্ষার জন্য এই মোডটি ব্যবহার করতে পারেন। তবে এই মোড-এ থাকলে অনেক পরিষেবা পাওয়া যাবে না। এই মোড খুঁজে পাওয়া যাবে সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ফিচারে।
এছাড়াও যে কোনো ধরনের ম্যালওয়ার থেকে বাঁচার জন্য নিজের ডিভাইস ফরেনসিক পরীক্ষা করানো যেতে পারে। প্রায় আর কোনো উপায় না থাকলে নিজের ডিভাইস রিসেট করিয়ে নিন। সূত্র: অ্যাপল ইনসাইডার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com